In the Indian Classical Music the "taal" is the rhythmic basis. A cycle of beats (which may range anywhere between 3 and 108) creates a cycle of the taal. The first beat of a taal is called as a "Sum" and is the most important part of the taal. This article explains a little bit about Dhamaar. This article is written in Bangla.
উত্তর ভারতীয় মার্গ সঙ্গীতে ধ্রুপদ ও ধামারের স্থান সর্বোচ্চ স্তরে বলা যেতে পারে। ধ্রুপদ, ধামার, সাদরা ইত্যাদি গায়ন পদ্ধতিকে “ধ্রুপদী সঙ্গীত” বলা হয়।
ধ্রুপদ-ধামার থেকে বিকশিত হওয়ার ফলে খেয়াল গায়ন শৈলীতে ধ্রুপদ-ধামারের গায়ন শৈলীর কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। খেয়ালের গায়কীতে ‘নোম্’, ‘তোম্’ তথা বন্দিশের আলাপ, বোলবাঁট, বোলতান, বিবিধ লয় এবং তেহাই-এর প্রয়োগ, মীর-প্রধান আলাপ এবং গমকে এই প্রভাব পরিলক্ষিত হয়।
উত্তর ভারতীয় মার্গ সঙ্গীতের গায়ন-পদ্ধতির অন্তর্গত ধ্রুপদ, ধামার, সাদরা বড় খেয়াল, ছোট খেয়াল, তারানা প্রভৃতি রচনাগুলি খুবই লোকপ্রিয়। এগুলি ভারতীয় মার্গ সঙ্গীতের শ্রেষ্ঠ রচনা। এগুলি অভ্যাস করতে কঠিন পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন।
রাগের পরিপূর্ণ জানকারি, কঠিন রেওয়াজ (অভ্যাস) ইত্যাদি না থাকলে ধ্রুপদ, ধামার ইত্যাদি পরিবেশন করা কঠিন। এই সকল রচনা পরিবেশনের শুরুতে থাকে দীর্ঘ আলাপ গায়ন। রী, রে, নোম্, তোম্, তানানা ইত্যাদি সহযোগে আলাপ-গায়ন সমাপ্ত হলে, পাখোয়াজ সহযোগে বন্দিশ শুরু হয়। স্থায়ী ও অন্তরার দুটি অংশই বরাবর লয়ে গাওয়ার পরে সেগুলি দ্বিগুন, তিনগুন, চারগুন লয়ে গাওয়া হয়।
প্রাচীনকালে বসন্তোৎসব বা হোলী উৎসব উপলক্ষ্যে যে গান গাওয়া হত তার নাম ছিল ধম্মালী। পরবর্ত্তী কালে ‘ধম্মালী’ ধামার গানের রূপ পরিগ্রহ করে। ধামার গানের কাব্যাংশে হোলী তথা রঙের উৎসবকে কেন্দ্র করে রাধা কৃষ্ণের রাসলীলা তথা দোল উৎসব ব্রজ ভাষায় রচিত হতো। এইজন্য ধামার কে ‘হোরী ধামার’ বলা হয়। ধামার গান, স্থায়ী ও অন্তরা, এই দুই অংশে গাওয়া হয়। ধামার গানের সংগতের জন্য পাখোয়াজ একমাত্র তালবাদ্য এবং ধামার গানে ব্যবহৃত তালটির নামও ‘ধামার’। ধামার তালটি ১৪ মাত্রার। চারটি বিভাগ। যথাক্রমে +, ২য় তাল, ফাঁক এবং তৃতীয় তাল।
তালটির লিখিত রূপঃ
About the author - The writer of this article is Mr. Ramendra Nath Dey. Mr. Dey has pursued his education from the Rabindra Bharati University (Calcutta) and the Bhatkhande Sangeet Vidyapeeth (Lucknow). He is a disciple of the illustrious Late Shri Jnan Prakash Ghosh. He has taught and practiced North Indian Classical Music for over three decades. Currently he is retired and lives in Kolkata. This article can be discussed here.
| < Prev |
|---|



























